ক্রীড়া প্রতিবেদক

১২ মার্চ, ২০১৫ ১০:৪৯

আমিরাতের বিপক্ষে ৩৪১ রান করল দক্ষিন আফ্রিকা

দক্ষিন আফ্রিকাকে ৪০০ রান করতে দিবে না বলে ঘোষণা দিয়েছিল আরব আমিরাত । সেই ঘোষণা বাস্তবায়ন করল ভালোভাবেই । দক্ষিন আফ্রিকাকে ৩৪১ রানে আটকে রাখা যেন আমিরাতের সাফল্যই

দক্ষিন আফ্রিকাকে ৪০০ রান করতে দিবে না বলে ঘোষণা দিয়েছিল আরব আমিরাত । সেই ঘোষণা বাস্তবায়ন করল ভালোভাবেই । দক্ষিন আফ্রিকাকে ৩৪১ রানে আটকে রাখা যেন আমিরাতের সাফল্যই । টস জিতে আফ্রিকাকে ব্যাটিং-এ পাঠিয়ে সামর্থ্য অনুযায়ী যথেষ্ট নিয়ন্ত্রিত বোলিং করেছেন বিশ্বকাপে মধ্য প্রাচ্যের একমাত্র প্রতিনিধির বোলাররা ।  

মাত্র ১৭ রানে আমলা (১২) কে ফিরিয়ে দেন আমিরাতের মোহাম্মদ নাবিদ । এরপর ৮৫ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে টুর্নামেন্টে ব্যর্থ ডি কক (২৬) ফিরে গেলে । ৯৬ রানে রোশোকে ফিরিয়ে দিয়ে দারুণভাবে খেলায় ফিরে আমিরাত । কিন্তু এরপর ফর্মের তুঙ্গে থাকা এবি ডি ভিলিয়ার্স ও ডেবিড মিলার ১০৮ রানের জুটি গড়ে কোন বিপর্যয় ঘটতে দেননি । তবে দুজনেই ফিফটি ও সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে আউট হয়ে যান  । মিলার ৪৯ ও ভিলিয়ার্স ৯৯ করে আউট হন ।

শেষ পর্যন্ত জন পল ডুমিনি ও ফারহান বেহারদিনের জুটি আফ্রিকানদের সংগ্রহ ৩০০ এর উপরে যাওয়া নিশ্চিত করে । ডুমিনি ২৩ রান করে আউট হলেও বেহারদিন ৩১ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে ৩৪১ রানের বিশাল দলীয় সংগ্রহ দাঁড় করান ।

 

আপনার মন্তব্য

আলোচিত