নিউজ ডেস্ক

১২ মার্চ, ২০১৫ ১৬:২৭

বাংলাদেশের ক্রিকেট নিয়ে সিধুর বিদ্রুপ আর কটুক্তি অব্যাহত(ভিডিও)

বাংলাদেশ ক্রিকেট নিয়ে রসিকতা, বিদ্রুপাত্মক হাসি, কটুক্তি আর ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি, অব্যাহত রেখেছেন ভারতের সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধু

বাংলাদেশ ক্রিকেট নিয়ে রসিকতা, বিদ্রুপাত্মক হাসি, কটুক্তি আর ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি, অব্যাহত রেখেছেন ভারতের সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধু। তার আগের কটুক্তিগুলোর ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ দলকে হেন কোন অপমানজনক অভিধা বাকি রাখছেন না তিনি চলমান বিশ্বকাপের সময়ে টিভি চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে। বাংলাদেশ ক্রিকেট দলকে ‘তেলোপোকা’র সঙ্গে তুলনা করেছিলেন তিনি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইক আথারটনের সঙ্গে আলাপচারিতায়।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক আথারটন বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে এমন ভবিষ্যতবাণীর জবাবে সিধু আথারটনের এই বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন- এটা খুব কুরুচিপূর্ণ কথা।

তার ভাষায়, 'তেলাপোকাও তার নিজের রাজ্যে রাজা। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের পর গৌরব কাপুর, অজয় জাদেজা, শোয়েব মালিক ও নবজ্যোত সিং সিধুর উপস্থিতিতে অনুষ্ঠিত জি-নিউজের রিভিউ অনুষ্ঠানে সিধুর আগের কটুক্তিগুলোর ধারাবাহিকতায় বাংলাদেশকে হিসাবের মধ্যে না এনে বলেন- কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের খেলা হওয়ায় ভারত সেমিফাইনালে চলে গেছে।

সিধু তার বক্তব্যে আরও বলেন- ভারত তো সেমিফাইনালে চলেই গেল-বলেই এক বীভৎস হাসি দিয়ে আবারও যোগ করেন- ভাঙ্গালদেশের সাথে খেলা আর হাওয়ায় খেলা এক কথা। 
বাংলাদেশ-ভারতের মধ্যে ১২৪টি ম্যাচ হয়েছে এমন ভুল তথ্য উপস্থাপন করে সিধু বলেন তার মধ্যে ভারত জিতছে ১২১ বাংলাদেশ জিতছে ৩ টা।

এদিকে সিধুর এই ব্যাঙ্গাত্মক উক্তি, অঙ্গভঙ্গি আর উচ্চারণ ভঙ্গির অনুষ্ঠানে শোয়েব মালিক ও অজয় জাদেজা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হলে ভারতের সুবিধা হতো বলে মন্তব্য করলেও সিধু কোনক্রমেই সেটা মানতে চাননি। উলটো বিভিন্নভাবে বাংলাদেশকে ছোট করে দেখানোর চেষ্টা করেন।

শোয়েব মালিক ইংল্যান্ডের বিপক্ষে ২৭৫ রান করা প্রসঙ্গে বলেন- এটা বাংলাদেশ তার সামর্থ্যের বেশি করে ফেলেছে।

এদিকে, অজয় জাদেজা বাংলাদেশ দলের রুবেল হোসেন এবং তাসকিনের প্রশংসা করেন এবং এও যোগ করেন বাংলাদেশ তাদের স্পিনারদের নিয়ে গর্ব করতে পারে।

মানুষ হত্যার দায়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটার নবজ্যোত সিং সিধুর বাংলাদেশ নিয়ে এরকম কটুক্তি আর ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গির কী কারণ এ নিয়ে উত্তর খুঁজছেন বাংলাদেশ ক্রিকেট ভক্ত অনেকেই।

ভিডিও : বাংলাদেশের ক্রিকেট নিয়ে সিধুর বিদ্রুপ আর কটুক্তি

আপনার মন্তব্য

আলোচিত