১৮ মার্চ, ২০১৫ ১৪:১৪
কলকাতার দৈনিক আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল নিয়ে কথা বলেছেন ভারত দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ।
শেষ চারে উঠার লড়াইয়ে বাংলাদেশকে হালকাভাবে নেয়ার তো সুযোগ নেই বরং দারুণ খেলতে থাকা টাইগারদের শক্ত প্রতিপক্ষই মনে করছেন বলে জানিয়েছেন ।
রবি শাস্ত্রীকে প্রশ্ন করা হয় - বাংলাদেশ ম্যাচ নিয়ে কী মনে হচ্ছে?
জবাবে শাস্ত্রী বলেন - মনে হচ্ছে ওদের হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। ওরা আমাদের দু’হাজার সাতে হারিয়েছে। এশিয়া কাপে সচিন সেঞ্চুরি করার পরেও হারিয়ে দিয়ে গিয়েছে।
রামিজ আর সিধু টিভিতে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের সাবেক অধিনায়ক শাস্ত্রী বলেন- দেখুন কে কী বলেছে সেটা নিয়ে আমি কিছু বলব না। আমি কেবল এটুকু বলতে পারি যে, টিমটা আমাদের দু’টো বড় টুর্নামেন্টে হারিয়েছে। নিউজিল্যান্ডের মতো টিমকে টানা সাত বার হারিয়েছে। এই টুর্নামেন্টে যারা এত ভাল খেলছে তাদের সম্মানের সঙ্গে দেখা ছাড়া কোনও উপায় খোলা নেই। আমি এর বেশি কিছু বলতে চাই না।
এছাড়াও ভারতীয় দলের বদলে যাওয়া চেহারা । দলে তরুন খেলোয়াড়দের ভূমিকা । সুরেশ রায়নার ব্যাটিং এবং ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে কথা বলেন এই তারকা । ভারতীয় মিডিয়াকে দলের সাথে কথা বলতে কেন দেয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাব যদিও পাশ কাটিয়ে গেছেন ৯০ এর দশকের ভারতের অন্যতম সেরা এই খেলোয়াড় ।
আপনার মন্তব্য