১৮ মার্চ, ২০১৫ ২০:০০
ঢাকা থেকে মেলবোর্ণ সবখানে উড্ডীন থাকুক এই মন্ত্রে দীক্ষিত হয়ে জাতীয় পতাকা হাতে ঢাকার রাজপথে পতাকা শোভাযাত্রা করল ক্রিকেটপ্রেমি ছাত্রজনতা।
বুধবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই শোভাযাত্রার আয়োজন করে ফেসবুকভিত্তিক ‘বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি (বিসিএফইউ)’ নামের একটি গ্রুপ।
আর একদিন বাদেই বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মাশরাফিদের প্রতি শুভকামনা জানান।
বিকেল সোয়া ৫টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে চত্বর হয়ে কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে টিএসসিতে ফিরে আসেন শোভাযাত্রাকারীরা। রাজু ভাস্কর্যে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় তাদের কর্মসূচি।
শোভাযাত্রা শুরুর আগে বিকাল ৪টা থেকে টিএসসির সড়ক দ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যর সামনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান আয়োজক বিসিএফইউ সদস্যরা।
আপনার মন্তব্য