সিলেটুডে স্পোর্টস ডেস্ক

২১ মার্চ, ২০১৫ ১১:০৪

গাপটিলের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে পাহাড়ের চূড়ায় কিউইরা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলের বাকি সবাই যখন খাবি খাচ্ছিলেন তখন এই গাপটিলই একাই জিতিয়ে দিয়েছিলেন ব্লাক ক্যাপসদের । তারই ধারাবাহিকতা আজ এমন এক ইনিংস খেললেন যেটি কিনা বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ সংগ্রহ । এই টুর্নামেন্টের গাপটিলের আজকের ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ের সাথে গেইল করেছিলেন ২১৫ । মাত্র কদিনে ব্যবধানেই ওয়েলিংটনে নতুন ইতিহাস লিখলেন তিনি ।

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ম্যাককুলামকে হারালেও রস টেইলরকে সাথে নিয়ে একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি হাকাতে থাকেন এই ব্যাটসম্যান । টেইলর ৪২ রান করে ফিরে গেলেও গাপটিল একাই ২৩৭ রান করে অপরাজিত ছিলেন । ৫০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩৯৩ ।  ক্রিস গেইল অতিমানবীয় কিছু না করলে সেমিফাইনালে দক্ষিন আফ্রিকার প্রতিপক্ষ ঠিকই হয়ে গেছে বলা যায় । একই সাথে অনেকটা নিশ্চিত হয়ে গেছে নতুন কোন দলের ফাইনালে উঠা ।

আপনার মন্তব্য

আলোচিত