২১ মার্চ, ২০১৫ ২২:৩৩
পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে সেদেশের সরকার । বিসিবির কাছে লাভের ৫০% চাওয়ায় পূর্ব নির্ধারিত এই সিরিজটি অনিশ্চয়তার মধ্যে পড়ে । পিসিবি দাবি করে বাংলাদেশ যেহেতু পাকিস্তানে সিরিজ খেলতে যায় না সেক্ষেত্রে এই সিরিজ পাকিস্তানের হোম সিরিজ হিসেবে বিবেচনা করে লাভের অর্ধেক দিতে হবে । কিন্তু বিসিবি এই শর্তে রাজী হয়নি। বিসিবি'র পক্ষ থেকে বলা হয় পৃথিবীর কোন দলই নিরাপত্তার কারনে পাকিস্তানে খেলতে যায় না । সুতরাং শুধু বাংলাদেশের জন্য ভিন্ন নিয়ম হতে পারেনা ।
শেষ পর্যন্ত অনেক দরদেনা শেষে পিসিবি সফরে আসতে রাজী হয়েছে বলে জানা গেছে । বিশ্বস্তসূত্রে জানা যায়, পাকিস্তান ক্রিকেট দলের আসা-যাওয়ার বিমান ভাড়ার খরচ বিসিবি বহন করতে রাজী হওয়ায় পাকিস্তান দল পাঠানোর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয় ।
বাকি ছিল সরকারের সবুজ সঙ্কেতের । সেটি পাওয়া গেছে । সফরের আগে একটি নিরাপত্তা দলের বাংলাদেশ ভিজিট করার কথা রয়েছে তবে সেটি কেবলই আনুষ্ঠানিকতা বলেও জানা গেছে । সব কিছু ঠিকঠাক থাকলে আসছে ১৫ এপ্রিল বাংলাদেশে সিরিজ খেলতে আসবে পাকিস্তান । এই সিরিজে ২টি টেষ্ট, ৩ টি ওয়ানডে ও একটি টি/২০ ম্যাচ খেলবে এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া পাকিস্তান । শ্রীঘ্রই পূর্নাঙ্গ সফরসূচি ঘোষণা করবে বিসিবি।
আপনার মন্তব্য