২২ মার্চ, ২০১৫ ১৩:২৩
বাংলাদেশ ক্রিকেটের পরিষ্কার সমালোচক নবজ্যোত সিং সিধু মুখ খুললেন বাংলাদেশ-ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনলাল ম্যাচ নিয়ে। ভারতীয় টিভি চ্যানেল জি-নিউজের ম্যাচউত্তর বিশ্লেষণে বলেছেন রোহিত শর্মাকে ঐ বল নো-বল ছিল না। তিনিও বাজে আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন।
তিনি বলেন- বাংলাদেশের অধিকার আছে বাজে আম্পায়িংয়ের বিপক্ষে কথা বলার। বাংলাদেশের সম্পূর্ণ অধিকার আছে আইসিসির কাছে প্রশ্ন করার যে এই বাজে আম্পায়ারিং কেন?
তিনি যোগ করেন- বল খেলে রোহিত অভিনয় করেছে ফলে আম্পায়ারেরা বিভ্রান্ত হয়েছে। তিনি প্রশ্ন রাখেন তাহলে আম্পায়ারেরা কেন থার্ড আম্পায়ারের কাছে গেলেন না? থার্ড আম্পায়ারের কাছে গেলে মাত্র তিন সেকেন্ড সময় লাগত! যদিও আম্পায়ার সুযোগ থাকার পর থার্ড আম্পায়ারের জন্য অপেক্ষা না করে এই বাজে সিদ্ধান্ত দেয়
তখন গৌরব কাপুর বলেন- ঐ বল নো-বল ছিল না, ওখানে টিভি আম্পায়ার ছিল কিন্তু কেন যাওয়া হলো না সেখানে? জবাবে সিধু আবার বলেন- ঐ বল নো-বল ছিল না। দেখো- আইসিসিকে জাগতে হবে, আইসিসি কুম্ভকর্ণের মতো ঘুমে আছে। বাংলাদেশের অধিকার আছে এই বল নিয়ে কথা বলার।
সিধু আরও বলেন- রোহিত শর্মা যদি ঐ সময় আউট হতেন তখন ভারতের রান হতো ২৬০ রান তখন বাংলাদেশের জেতার সুযোগ ছিল। ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। বাংলাদেশের অধিকার আছে বলার যে বাংলাদেশ ম্যাচ জিতেছে।
ফিল্ড আম্পায়ারদের থার্ড আম্পায়ারদের কাছে না যাওয়ার সমালোচনা করে সিধু বলেন- দুধকে দুধ আর পানিকে পানি বলতে হবে, আম্পায়ারেরাই তা বলবে। উপরে থার্ড আম্পায়ার যিনি বসে আছেন তিনি ছুটি কাটাতে আসেননি, তাকে কাজে লাগাও। তাকে স্রেফ ফোন করে করে বলে দিলেই হতো। দেখুন ফেয়ার জাস্টিস, অন্যায়কে অন্যায় বলতে হবে!
ভিডিও : সিধুর ভিডিও
আপনার মন্তব্য