সিলেটুডে স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ, ২০১৫ ০০:৩১

সিডনিতে সবুজ পিচের আশা ক্লার্কদের, ভারতকে গুড়িয়ে দেয়ার হুঙ্কার

বাংলাদেশকে বিতর্কিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারিয়ে সেমিতেফাইনালে পা রাখা ভারতের সামনে পাকিস্তানকে বিধ্বস্ত করা অসী ।

সিডনিতে ২৬ মার্চ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া । বাংলাদেশকে বিতর্কিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে হারিয়ে  সেমিতেফাইনালে পা রাখা ভারতের সামনে পাকিস্তানকে বিধ্বস্ত করা অসী । কেমন হবে সেই ম্যাচের পিচ? জানা গেছে অস্ট্রলিয়ানদের চাহিদা ফাষ্ট , বাউন্সি সবুজ পিচ। ভারতীয় ব্যাটসম্যানদের শর্ট বলের দুর্বলতা কাজে লাগাতে এরকম পিচই নাকি ক্লার্কদের চাহিদার শীর্ষে ।  ম্যাক্সওয়েল জানিয়ে গেছেন টেষ্ট ও ওয়ানডেতে কদিন আগেই নাস্তানাবুদ করা ভারতীয়দের গুড়িয়ে দিতে চেনা কন্ডিশনকেই কাজে লাগাতে চান তারা ।

তবে সেটি করা কতটা সহজ হবে তা বলা যাচ্ছে না । কারন আইসিসির উপর দারুণ প্রভাব থাকায় বিশ্বকাপের সেমি ফাইনালের মত ম্যাচে বিরুদ্ধ পিচে টিম ইন্ডিয়া পড়বে এমন মনে করছেন না অনেকেই । অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন থাকার ফলে সব পিচেই নাকি মানিয়ে যাবে ধোনীর দল এমনই আত্মবিশ্বাসের বাণী শোনা গেছে ধাওয়ান -কোহলিদের কাছ থেকে । কিন্তু কদিন আগেই যেসব পিচে খাবি খেয়েছে বিশ্বসেরা ব্যাটিং শক্তি হিসেবে পরিচিতি পাওয়া ভারত সেমিফাইনালের মত প্রেসার ম্যাচে এমন পিচে স্টার্ক , জনসনদের সামনে পড়লে কি হয় তা নিয়ে প্রশ্ন আছে খোদ ভারতীয় সাবেক তারকাদেরই ।

আপনার মন্তব্য

আলোচিত