২৩ মার্চ, ২০১৫ ১৫:৫৮
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরাসিংহে বলেছেন বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ খেলানোর সুযোগ পাননি তারা । সেরা একাদশ নিয়ে খেলতে পারলে সেমিফাইনাল এমনকি ফাইনালে খেলার মত যোগ্যতা ছিল টাইগারদের । রোববার সন্ধ্যায় বিমান বন্দরে হাজারো জনতা ফুলেল সংবর্ধনায় সিক্ত করে মাশরাফি বিন মর্তুজাদের। তবে দলের সঙ্গে ফেরেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফদের অন্যরা। ছুটি কাটাতে অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন কোচ।
সোমবার অস্ট্রেলিয়াতেই একাদশ নিয়ে আলাপে বাংলাদেশী সাংবাদিকদের কাছে এমন তথ্য তোলে ধরেন তিনি। সেরা একাদশ বলতে কাকে খেলানো কিংবা কেন খেলাতে পারলেন খোলাসা করে না বললেও লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের দিকে ইঙ্গিত করেছেন তিনি । লিখনকে দলে রাখতে চেয়েছিলেন কোচ, তবে বিসিবি সভাপতি ও নির্বাচকরা জুবায়ের লিখনের বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় তাকে দলে না রাখার পক্ষে মত দিলে কোচকে নিজের পছন্দের জায়গা থেকে ছাড় দিতে হয় ।
তবে মাশরাফিদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়ে কোচ বলেছেন - আম্পয়ারের সিদ্ধান্তগুলো পক্ষে এলে ভারতকে হারাতে পারত তাঁর শিষ্যরা । জানা গেছে ছুটি কাটিয়ে পাকিস্তান সিরিজের আগেই দলের সাথে যোগ দিবেন হাথুরাসিংহে ।
আপনার মন্তব্য