ক্রীড়া প্রতিবেদক

২৪ মার্চ, ২০১৫ ১০:১৭

নড়বড়ে শুরুর পর আফ্রিকান প্রতিরোধে বৃষ্টির হামলা

দক্ষিণ আফ্রিকার সাথে বৃষ্টির বৈরিতা সেই পুরনো। এ বৈরিতা অব্যাহত থেকে ওভার কমে যদি তাহলে হয়ত কপাল পুড়তে পারে তাদের। কারণ ছোট মাঠে ওভার কমে যাওয়া মানে বেশ পেছনে পড়ে যাওয়া।

৩৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২১৬ রান। ফাফ দু প্লেসি ৮২ ও এবি ডি ভিলিয়ার্স ৬০ রানে ব্যাট করছেন। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। 

বোল্ট-সাউদি- ম্যাথু হেনরির দারুণ বোলিং-এ শুরুতেই কেঁপে উঠে টস জিতে ব্যাটিং নেয়া দক্ষিণ আফ্রিকার লাইনআপ। একবার করে জীবন পেয়েও ফিরে যান আমলা-ডি ক্লক।

এরপর রুশোকে সাথে নিয়ে ইনিংস মেরামতে নামের ডুপ্লেসিস। কিন্তু এন্ডারসনের বলে গাপটিলের অসাধারণ ক্যাচে পরিনত হয়ে তিনি ফিরে গেলে ম্যাচে প্রাধন্য বিস্তারে চলে আসে কিউইরা।

তবে ভিলিয়ার্স এসে পাল্টে দিতে থাকেন ম্যাচের চেহারা। উইকেটের চারপাশে স্বভাব সুলভ স্ট্রোক খেলে মাত্র ৭১ বলে ১০২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে চলেছেন ডু প্লেসিস এবং ভিলিয়ার্স।

মাত্র ৩৮ বলে ৬০ রান করে অপরাজিত রয়েছেন ভিলিয়ার্স। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। 

নিউ জিল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া অ্যাডাম মিল্নের জায়গায় দলে এসেছেন আরেক পেসার ম্যাট হেনরি। 

দক্ষিণ আফ্রিকা দলে কাইল অ্যাবটের জায়গায় দলে ফিরেছেন ভার্নন ফিল্যান্ডার।

 

আপনার মন্তব্য

আলোচিত