২৪ মার্চ, ২০১৫ ১১:১৭
অ্যান্ডি অ্যাটকিনসন পড়েছেন ভীষণ ফ্যাসাদে। ক্রিকেটের দুই মোড়ল চায় দুই রকমের পিচ। আহ বেচারা, এক ম্যাচে একটাই পিচ কার কথা শুনবেন তিনি? অথচ আইসিসির এই প্রধান কিউরেটর ভারী চেহারার ভারী চেহাররাতে কুড়ি বছরের বেশি সময় চাকুরি করছেন আইসিসিতে। দুই মোড়লের বিপরিতমুখি দাবির মুখে এভাবে পড়েননি আগে।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পরিচিতি হলো সেখানে খুব ভাল স্পিন ধরে, মানে স্লো উইকেট। অস্ট্রেলিয়ার এ মাঠে খেলে শ্যেণ ওয়ার্ণ তাঁর ঝুলিতে পুরেছেন গাদাগাদা উইকেট। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরও ছিলেন ভয়ঙ্কর বোলারের এক মূর্তি।
শোনা যাচ্ছে, আইসিসির ভারতীয় চেয়ারম্যান এন শ্রীনিবাসন সাফ জানিয়ে দিয়েছেন ন্যাড়া পিচ হতে হবে, পিচে ঘাস রাখা যাবে না আর ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে ন্যাড়া নয় ঘাসযুক্ত উইকেট। ফলে মুখোমুখি হয়ে আছে বিশ্বক্রিকেটের দুই মোড়ল।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচের সময় স্কোরবোর্ডের জায়ান্ট স্ক্রিণে বারবার বিজ্ঞাপিত হচ্ছিল ভারতীয় দলকে উৎসাহ দেওয়ার বিজ্ঞাপন- জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা। ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসিকে বলে দিয়েছে খেলার সময় এমন বিজ্ঞাপন বন্ধ রাখতে হবে।
বাংলাদেশ-ভারত ম্যাচের সময়ে আইসিসির ম্যাচ অফিসিয়াল কর্তৃক ভারতীয়দের পক্ষাবল্বনকে ভালোই আমলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারাও শুরু করে দিয়েছে টেবিলওয়ার্ক। সে খেলার ফুটেজ দেখে তারা ইতোমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে সিডনিতে অনুষ্ঠেয় সেমিফাইনালে যে সব বিষয়ে আইসিসিকে সতর্ক থাকবে সেটাই।
মাঠে তৈরি অস্ট্রেলিয়া-ভারত আর মাঠের বাইরে টেবিলওয়ার্কে ক্রিকেট অস্ট্রেলিয়া আর আইসিসির চেয়ারম্যানের কাঁধে চড়ে বিসিসিয়াই। দুই মোড়লের এই দ্বন্দ্বে কে জেতে আর কে হারে- সেটাই দেখার বিষয়!
আপনার মন্তব্য