নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০১৫ ১৯:৪৫

এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন সৌম্য

বিশ্বকাপ স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তি ছিল চমকপ্রদ । মাত্র ১ ওয়ানডের অভিজ্ঞতার সৌম্যকে দলে নেয়ায় নির্বাচকদের সমালোচনাও করেছিলেন কেউ কেউ । তবে বিশ্বকাপে গিয়ে সব ম্যাচ খেলা সৌম্য নিজের জাত চিনিয়েছেন ভালোভাবেই । প্রায় প্রতিটি ম্যাচের কথা বলেছে তাঁর ব্যাট । বিশেষ করে শুরুতেই দুই ওপেনার হারিয়ে চাপে পড়া বাংলাদেশের ইনিংসে তিনি দিয়েছেন অক্সিজেন । মাহমুদুল্লার সাথে একাধিক ম্যাচে গড়েছেন ভালো জুটি । নিউজিল্যান্ডের দুর্দান্ত পেস এটাকের বিপক্ষে অসাধারণ সব স্ট্রোকে  করেছেন ৫১ রান । খুব বড় ইনিংস খেলতে না পারলেও তাঁর ছোট ছোট ইনিংসগুলো ছিল দৃষ্টিনন্দন । সৌম্য সরকারের প্রশংসা করেছেন বিশ্বের নামকরা অনেক সাবেক তারকা ।

 



বিশ্বকাপ শেষে সৌম্য নিজের এলাকা সাতক্ষীরায় ফিরে তাই পেলেন বীরের সংবর্ধনা । সাতক্ষীরা  নিজেদের এলাকার ছেলেকে মিছিল করে বরণ করে নেয় । ভক্তদের ভালোবাসার জবাব দেন সৌম্য নিজেও । সৌম্য জানিয়েছেন - এই ধারা বজায় রেখে আগামীতেও দারুণ সব ইনিংস খেলে বাংলাদেশকে জেতাবেন তিনি এইজন্য সকলের আশীর্বাদ চেয়েছে বাংলাদেশ দলের এই নতুন সেনসেশন ।

আপনার মন্তব্য

আলোচিত