২৬ মার্চ, ২০১৫ ১৭:১৭
বাংলাদেশের সাথে বিতর্কিত ম্যাচ জিতে সেমিফাইনালে গেলেও বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে ভারতের রীতিমতো নাস্তানাবুদ হওয়া নিশ্চিত হবার পর উগ্র সমর্থকদের রোষানল ঠেকাতে ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর রাঁচির বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যশনাল (এএনআই) তাঁদের টুইটারে ধোনীর বাড়ির সামনের ছবি প্রকাশ করে লিখেছে- "Security beefed-up outside MS Dhoni's residence. "
ক্রিকেটারদের সাফল্যে উল্লাস জানালেও বিভিন্ন বিশ্বকাপে ভারত হেরে বিদায় নিলেই ক্রিকেটারদের বাড়িতে হামলা করার রীতি আছে ভারতে । ঠিক কারনেই ভারতের পরাজয় মেনে না নিয়ে ধোনীদের বাড়িতে হামলা চালাতে পারে উগ্র সমর্থকরা । এমন আশঙ্কা থেকেই ভারতীয় দলের সব ক্রিকেটারদের বাড়িতে নিরাপত্তা দেয়া হবে জানা গেছে ।
আপনার মন্তব্য