২৬ মার্চ, ২০১৫ ১৮:২২
কলকাতা বাংলা ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম বাংলাদেশকে ‘নতুন পাকিস্তান’ বলে আখ্যা দিয়েছেন। তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশি বাঙালিদের উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ ইঙ্গিত করেন।
বাংলাদেশ ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরবর্তী সময়ে বিতর্ক, আর বাংলাদেশিদের প্রতিক্রিয়াতে ক্ষুব্ধ হয়ে ‘নতুন পাকিস্তান’ -এর অভ্যূদ্য় ঘটেছে বলেও স্ট্যাটাসে বলেন এই শিল্পী।
রূপম ইসলাম বলেন, ‘অনেক ম্যাচ জিতেছি, তার থেকে অনেক অনেক বেশী ম্যাচ হেরেছি। তথাকথিত ভারত-পাকিস্তান বিদ্বেষের গল্প শুনেছি, কিন্তু আমার পরিবেশে কখনো ছায়া ফেলেনি। অত্যন্ত লজ্জার সঙ্গে গত কয়েক দিন ধরে এক নতুন পাকিস্তানের অভ্যূদ্য় সহ্য করছি, আমার অভিজ্ঞতায় যা বিরলতম’।
বাংলাদেশিরা ছোটলোক, তারা মানুষ হয়ে উঠেনি বলেও মন্তব্য করেন ফসিলসের এই শিল্পী। রূপম ইসলাম কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চরণকে খানিক পরিবর্তন করে বলেন, ‘আর যায় করি এইসব ছোট লোকদের আর কখনোই আমি মানুষের মর্যাদা দিবো না। রেখেছো ‘ছোট লোক’ করে, মানুষ করোনি…’।
রূপম বলেন, ‘সরি! এদেরকে যদি বাঙালি বলি তাহলে আমি অস্বিত্বের সংকটে পড়ে যাবো। হয় আমি বাঙালি, বুকের পাটাওয়ালা, ‘হেরে গিয়ে একে ওকে দোষ দিয়ে প্যানপ্যানানি গাওয়া’ না, সৌরভ গাঙ্গুলির মতো শতো অবিচার সহ্য করে নিয়ে মাঠে জবাব দেয়ার মতো বাঙালি; অথবা এরা। এই ধরণের ছোটলোকামির কোনো দরকার ছিলো কি’?
ইংরেজি হরফে বাংলায় লেখা রূপম ইসলামের স্ট্যাটাস:
অনেক ম্যাচ জিতেছি, তার থেকে অনেক অনেক বেশি ম্যাচ হেরেছি। ইন্ডিয়া-পাকিস্তান তথাকথিত বিদ্বেষের গল্প শুনেছি, কিন্তু আমার পরিবেশে তার কখনও ছায়া ফেলেনি। অথচ লজ্জ্বার সঙ্গে গত কয়েক দিন ধরে এক নতুন পাকিস্তানের অভ্যুদয় সহ্য করছি... আমার অভিজ্ঞতায় যা বিরলতম। “আর যাই করি এই সব ছোট লোকদের আর কখনই আমি মানুষের মর্যাদা দেবো না”
রেখেছ ‘ছোটলোক’ করে, মানুষ করোনি... স্যরি, এদেরকে যদি বাঙালি বলি তাহলে আমি অস্তিত্বের সঙ্কটে পড়ে যাব। হয় আমি বাঙালি... বুকের পাটাওয়ালা, হেরে গিয়ে একে-ওকে দোষ দিয়ে প্যানপ্যানানি গাওয়া না, সৌরভ গাঙুলির মতো শত অবিচার সহ্য করে নিয়ে মাঠে জবাব দেওয়ার মতো বাঙালি... অথবা এরা। এই ধরণের ছোটলোকামির কোন প্রয়োজন ছিল কী?
আপনার মন্তব্য