সিলেটুডে স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল, ২০১৫ ০০:২৩

সেই ম্যাচের যতো অনিয়ম আর শ্রীনিবাসনকে যা বললেন কামাল

মেলবোর্নে ১৯ মার্চ বাংলাদেশ-ভারতের মধ্যকার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে অনেক অনিয়ম হয়েছে। বুধবার দুপুরে দেশে ফিরে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসব অনিয়মের কথা তুলে ধরেন আইসিসির সদ্য পদত্যাগকারী সভাপতি আ হ ম মুস্তফা কামাল। কঠোর সমালোচনা করেন আইসিসি'র বিতর্কিত চেয়ারম্যান শ্রীনিবাসনকে ।

অনিয়মঃ
১। বাধ্যবাধকতা থাকার পরও  ‘স্পাইডার ক্যামেরা’ ব্যবহার করা হয়নি ।

২। ‘নো’ বল কি না নিশ্চিত হতে তৃতীয় আম্পায়াররে সহায়তা নেয়া হয়নি ।

৩। মাহমুদুল্লাহ রিয়াদের আউটের ক্ষেত্রে ফিল্ডারে পা সীমানা দড়ি র্স্পশ করেছে কী না, সেটা নিশ্চিত হতে ক্যামেরা ভিডিও চিত্র ‘জুম’ করে দেখানো হয়নি ।

৪। মাঠে অবস্থিত জায়ান্ট স্ক্রিনে শুরু থেকেই ভারতরে সর্মথনে 'জিতেগা জিতেগা , ইন্ডিয়া জিতেগা' স্লোগান লেখা দেখানো হয়েছে। আইসিসির কামাল বলার  সিইও সরাসরি কর্মাশিয়াল ম্যানেজারকে বললেন এটা বন্ধ করো। কিন্তু বন্ধ করা হলো না।

শ্রীনিবাসনকে উদ্দেশ্য করে কামালের উক্তিঃ

“আইসিসির সাবেক সভাপতি হিসেবে আমি বলবো, এদের মস্তিষ্ক বিকৃত, এরা স্বাভাবিকভাবে কিছু চিন্তা করতে পারে না। আইসিসির দোষ নাই। একজন বা দুই জন এমন, তাদের সরানোর পথ আমি করে দিলাম।”
 
“মানুষটি বিতর্কিত, নিজের দেশেও বিতর্কিত। বিভিন্ন মামলায় জর্জরিত। আপনারা জানেন, মামলাগুলো কি। সে যদি দায়িত্বে থাকে তাহলে ক্রিকেটের কি অবস্থা হবে!”

“তার নাম যখন ঘোষণা করল, মাঠের সব মানুষ তখন বলেছে, মানি না, মানি না। দুয়ো দিয়ে সেই পঁচা, দুর্গন্ধময় লোকটাকে অপমান করেছে। পরে লুকিয়ে কোনো রকমে মাঠ থেকে বের হয়। আমি মনে করি, ক্রিকেট বিজয়ী হয়েছে, সত্যের জয় হয়েছে। যারা গায়ের জোরে কাজ করতে চায়, তারা বিজয়ী হয়নি।”

মোস্তফা কামাল শ্রীনিবাসনের নাম পর্যন্ত উচ্চারন করতে চাননি, তিনি বলেন- এই লোক এতই ঘৃণিত যে আমি তাঁর নাম উচ্চারণ করতেও ঘৃণাবোধ করছি ।

আপনার মন্তব্য

আলোচিত