০৩ এপ্রিল, ২০১৫ ১১:৪৯
সাতটি ওয়ানডে ম্যাচ খেলতে আজ (শুক্রবার) ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। তিন সপ্তাহব্যাপী এ সিরিজের ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এরপর ৮ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। ১০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিও হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৩ ও ১৫ এপ্রিল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ১৮, ২১ ও ২৩ এপ্রিল সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সময়সূচি
|
ম্যাচ |
তারিখ |
ভেন্যু |
|
প্রস্তুতি ম্যাচ |
৬ এপ্রিল |
বিকেএসপি |
|
প্রথম ওয়ানডে |
৮ এপ্রিল |
মিরপুর |
|
দ্বিতীয় ওয়ানডে |
১০ এপ্রিল |
মিরপুর |
|
তৃতীয় ওয়ানডে |
১৩ এপ্রিল |
কক্সবাজার |
|
চতুর্থ ওয়ানডে |
১৫ এপ্রিল |
কক্সবাজার |
|
পঞ্চম ওয়ানডে |
১৮ এপ্রিল |
চট্টগ্রাম |
|
ষষ্ঠ ওয়ানডে |
২১ এপ্রিল |
চট্টগ্রাম |
|
সপ্তম ওয়ানডে |
২৩ এপ্রিল |
চট্টগ্রাম |
আপনার মন্তব্য