সিলেটুডে স্পোর্টস ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৫ ২১:০৯

উত্তরাঞ্চলকে দারুণ জয় পাইয়ে দিলেন নাসির

ম্যাচ জয়ী ইনিংস খেলার পথে নাসির

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিএল ওয়ানডের প্রথম দিনে নাসিরের সৌজন্যে মধ্যাঞ্চলের বিপক্ষে  ৩ উইকেটে দারুণ এক জয় পেয়েছে উত্তরাঞ্চল। দিবারাত্রীর ম্যাচে টস জিতে মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। উদ্বোধনী জুটিতে রনি তালুকদার ও আব্দুল মজিদ ৪৬ রানের জুটি গড়ে ভালো শুরুই ইঙ্গিত দিচ্ছেলেন। তবে অল্পরানের ব্যবধানে এই দুজনসহ শুভগত ও রিয়াদও ফিরে যান।

এক পর্যায়ে ৪ উইকেটে ৭৬ রানে পরিনত হওয়া মধাঞ্চলের ইনিংস টেনে তোলেন জাতীয় দলের বাইরে চলে যাওয়া শামসুর রহমান শুভ। তাঁর অপরাজিত ৭৬ এবং মোশাররফ রুবেলের অপরাজিত ৪১ রানের কল্যানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২০৯ রান করে ঢাকা ও ঢাকা মেট্টোকে নিয়ে গড়া দলটি। উত্তরাঞ্চলের পক্ষে তাইজুল ইসলাম ৩টি এবং অধিনায়ক নাসির হোসেন ২ টি উইকেট লাভ করেন।

২১০ রানের টার্গেটে রাজশাহী ও রংপুর বিভাগকে নিয়ে গড়া উত্তরাঞ্চলের শুরুটা ছিলো খুবই খারাপ। ২৬ রানে ৩ ও ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা যেন ছিটকে যাচ্ছিল তারা। ততক্ষনে আউট হয়ে ফিরে গেছেন দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। তবে অনেকটা একাই লড়াই চালিয়ে দলকে দারুণ এক জয় এনে দেন নাসির হোসেন। জয় থেকে ৮ রান দূরে থাকতে তাসকিনের বলে ৭৬ রান করে তিনি আউট হলেও ফরহাদ রেজা  ২৪ বলে ২০ এবং সানজামুল মাত্র ২ বলে ২টি চারের সাহায্যে ৮রান করে অসাধারণ জয় এনে দেন দলকে।

আপনার মন্তব্য

আলোচিত