সিলেটুডে স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৫ ১৩:৪৮

মাশরাফিকে সম্মাননা দিচ্ছে নড়াইলবাসী

বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দারুণ পারফর্ম করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মুর্তজাকে মঙ্গলবার বেলা ৪টায় নড়াইলে গণসংবর্ধনা দেওয়া হবে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

নড়াইলের কৃতী সন্তান মাশরাফির আগমন উপলক্ষে শহর সেজেছে বর্ণিল সাজে। এ উপলক্ষে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। শহরের প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। আর ব্যানার, ফেস্টুন আর মাশরাফির ছবি দিয়ে সাজানো হয়েছে রাস্তার দুই পাশ। বিকেলে হেলিকপ্টারে দক্ষিণ নড়াইলের হেলিপ্যাডে এসে পৌঁছাবেন এলাকায় কৌশিক নামে পরিচিত বাংলাদেশ ক্রিকেটের এই নড়াইল এক্সপ্রেস।

এরই মাঝে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে নড়াইল এক্সপ্রেসকে গণসংবর্ধনা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নড়াইলবাসী এখন মাশরাফির আগমনের সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়।

আপনার মন্তব্য

আলোচিত