০৮ এপ্রিল, ২০১৫ ১২:১১
সাফল্যে ভরা বিশ্বকাপেও বাংলাদেশ দলের সবচেয়ে মাথা ব্যথার কারণ ছিলো ওপেনিং জুটি। একটি ম্যাচেও ৫০ রানের জুটি হয়নি। এক ম্যাচে তামিম ৯৫ রান করলেও অপর প্রান্তে যেই এসেছেন হয়েছেন ব্যর্থ, তারমধ্যে এনামুল বিজয় ত আছেন ইনজুরিতে । তাঁর বদলে বিশ্বকাপে যাওয়া ইমরুল কায়েস হয়েছেন চরম ব্যর্থ। এদিকে জাতীয় লীগে রংপুরের হয়ে ম্যাচপ্রতি ৮৫.৩৩ গড়ে সর্বোচ্চ এক হাজার ২৪ রান করেছেন লিটন দাস। যার মধ্যে রয়েছে এক মৌসুমি সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির জাতীয় রেকর্ড। ঢাকা প্রিমিয়ার লীগেও আবাহনীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭১৪ রান করেছেন। আর এই দুর্দান্ত ফর্মের পুরষ্কারই হয়ত পেতে যাচ্ছেন এই ওপেনার।
নির্বাচক ফারুখ আহমেদের কথায় স্পষ্ট ইঙ্গিত মিলিয়ে ওয়ানডে দলে আসছেন লিটন। পাকিস্তান সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ইতিমধ্যে বোর্ডে জমা দিয়েছে নির্বাচক কমিটি, ২/১ দিনের মধ্যেই সেই দল ঘোষণা হতে পারে। ফারুখ আহমেদ বলেছেন- দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই, তবে ওপেনিং পজিশন নিয়ে আমরা নতুন করে ভেবেছি, সেদিক থেকে এগিয়ে থাকবে লিটন।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে স্কোয়াডে ৪ পেসার থাকলে দেশীয় কন্ডিশনে ৩ পেসারই থাকবে দলে। সেক্ষেত্রে শফিউল ইসলামের দলে থাকার সম্ভাবনা নেই। দলে থেকে বাদ পড়তে পারেন স্পিনার তাইজুল ইসলামও, তাঁর বদলে দলে আসবেন কোচের প্রিয়পাত্র জুবায়ের হোসেন।
আপনার মন্তব্য