স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৬ ২৩:৪৬

ট্যাক্স কার্ড পাচ্ছেন সাকিব তামিম মাশরাফি

সরকারকে কর দেয়ার দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফিকে ট্যাক্স কার্ড দেয়া হবে। ২০১৫-১৬ অর্থবছরে কর প্রদানের স্বীকৃতিস্বরূপ তাদের দেয়া হবে এই ট্যাক্স কার্ড। সাকিব ও তামিম ঢাকা ট্যাক্স জোন-১ এ কর দিয়েছেন এবং মাশরাফি কর দিয়েছেন ঢাকা ট্যাক্স জোন -৭ এ।

সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগে এই বিষয়ে একটি নোটিশ জারি করেছে। নোটিশ অনুযায়ী ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার এই উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হবে।

একবছর মেয়াদি এই ট্যাক্সকার্ডধারীরা রাষ্ট্রনিয়ন্ত্রিত বিমান বাহিনী, রেলগাড়ি ও জলপথে সিট রিজার্ভেশনে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া সরকারি হাসপাতালের কেবিন, হোটেল বুকিংয়ে অগ্রাধিকার পাবেন কার্ডধারী ও তাদের পরিবারের সদস্যরা।

জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, মানুষকে করদানে উৎসাহিত করতে ক্রীড়া, প্রকৌশল, মুক্তিযোদ্ধাসহ সব ক্ষেত্রের মানুষকে এই ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত