০২ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৩
বড্ড দেরিতে জয়ের ধারায় ফিরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ভালো খেলতে খেলতে সম্প্রতি খেই হারিয়ে ফেলেছে খুলনা টাইটান্স। ফিরতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই দল- মাশরাফির বিন মুর্তজার কুমিল্লা আর মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২ ডিসেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স।
১০ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে কুমিল্লার অবস্থান তলানীতে। বর্তমান চ্যাম্পিয়নদের এবার শেষ চারে খেলার সম্ভাবনা তাদের নেই বললেই চলে। বাকি ম্যাচগুলো জিতে বিপিএলের শেষটা ভালো করতে চাইবে মাশরাফির দল।
অপরদিকে, খুলনা চালিয়ে যাচ্ছে শেষ চার নিশ্চিত করার লড়াই। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। আজ মাশরাফিদের হারিয়ে নিজেদের অবস্থান আরো পাকা করতে চাইবে মাহমুদউল্লাহ বাহিনী।
আপনার মন্তব্য