১৭ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩৪
সম্প্রতি মেসিকে পেছনে ফেলে চতুর্থবারের মতো ব্যালন ডি অর জিতেছেন ক্রিস্টিয়ানোর রোনালদো । আর ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সবোর্চ্চ এই পুরস্কার জেতার পর ক্রিস্টিয়ানোর রোনালদোর মুকুটে যোগ হলো আরও একটি পালক।
ক্রিস্টিয়ানোর রোনালদো, ফ্রেঙ্ক পুসকাস, লুই ফিগো, সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদো এবং বর্তমান কোচ জিনেদিন জিদানসহ আরো অনেকেরই শেষ ঠিকানা ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোকেই ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলার বলছেন স্পেনের সাবেক কোচ ভিসেন্টে ডেল বস্ক।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে শিরোপা উপহার দেবার পাশাপাশি এই প্রথম পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়নশিপে শিরোপা এনে দিয়েছেন তিনি। এসবই ব্যালন ডি'অর জয়ের পিছনে ভূমিকা রেখেছে।আর এসব কারণেই রোনালদোকে সর্বকালের সেরা হিসেবে এগিয়ে রেখেছেন ডেল বস্ক।
আপনার মন্তব্য