স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০১৬ ২২:৩০

ম্যানচেস্টার সিটিকে হারালো বাংলাদেশ

ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে বাংলাদেশ- এমন খবরে নিশ্চয়ই চমকে উঠবেন আপনি, উড়িয়ে দেবেন গুজব বলে। কিন্তু আসলেই ঠিক তাই ঘটেছে।

মালয়েশিয়ায় চলমান বয়সভিত্তিক প্রতিযোগিতা সুপার মক কাপ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের খুদে ফুটবলাররা হারিয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির খুদে ফুটবলারদের।

শনিবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৪ এই ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। এই জয়ে আসরের প্লেট পর্বে উঠে গেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দু'টি গোলই করে ফাহিম মোরশেদ। ম্যাচের ১১ ও ৩৪ মিনিটে গোল দু'টি করে সে।

আপনার মন্তব্য

আলোচিত