স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৬ ১০:৫৮

অতিরিক্ত সময়ের গোলে এভারটনকে হারাল লিভারপুল

নিভু নিভু অবস্থা থেকে আশার প্রদীপ জ্বালালেন সাদিও মান। তার  দেওয়া অতিরিক্ত সময়ের গোলে এভারটনের জয় পেয়েছে লিভারপুল। আর এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ক্লপের শিষ্যরা।

সোমবার প্রতিবেশী ক্লাব এভারটনের মাঠ গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ছিলো দুই দল। তবে ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় থাকে দুই দল।

দ্বিতীয়ার্ধও গোল শূন্য থাকার পর রেফারি ‍অতিরিক্ত আট মিনিট যোগ করেন। অবশেষে আর যোগ করা সময়ই ভাগ্য খুলে অল রেডসদের। অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে ডানিয়েল স্টারিজের নেয়া শট বারে লেগে ফিরে আসলে তা জালে জড়ান সাদিও মানে। ১-০ তে জয় পায় লিভারপুল।

১৭ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে লিভারপুল। তবে সমান ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়ে শীর্ষে চেলসি।

আপনার মন্তব্য

আলোচিত