স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩২

সন্ত্রাসী হামলার হুমকিতে মেলবোর্ন টেস্ট!

নিরাপত্তা-সংক্রান্ত জটিলতায় গত বছর বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। এ বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি তারা। কারণ ছিল সেই একই। নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি!

তবে এখন সেই অস্ট্রেলিয়াই পড়েছে গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে। আগামী সোমবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্ট দেখতে স্টেডিয়ামে যাবেন কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছেন অস্ট্রেলিয়ার দর্শকরা। আর অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে যেন দর্শককে স্টেডিয়ামমুখো করা যায়।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) মেলবোর্নে সন্ত্রাসী হামলার পরকিল্পনার কথা জানা যায়। এর মধ্যে পরিকল্পনাকারী হিসাবে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। যদিও পরে দুইজনকে ছেড়ে দেয়া হয়। তার পরপরই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এমসিজি সহ পুরো মেলবোর্ন

ভিক্টোরিয়া পুলিশ প্রধান গ্রাহাম অ্যাস্টন মতে, বড়দিনে সন্ত্রাসীরা শহরের ফ্লিনডারস স্টেশন, ফেডারেশন স্কয়ার এবং সেন্ট পল ক্যাথেড্রালে হামলা চালানোর পরিকল্পনা করেছিলো বলে জানালেও। এমসিজি মূল টার্গেটে, এমন খবর নেই।

মেলবোর্নের প্রধান পুলিশ কমিশনার গ্রাহাম অ্যাস্টন আরো জানিয়েছেন, তারা এই পরিকল্পনা বানচাল করতে পেরেছেন। তারপরও যেসব জায়গায় বড় বড় ইভেন্ট হবে বড় দিনকে নিয়ে সেসব জায়গায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আগেও সন্ত্রাসীরা অস্ট্রেলিয়ায় হামলা করে খবরে এসেছিল।

তবে সম্প্রতি জার্মানিতে সন্ত্রাসী হামলায় মারা গেছেন ১২ জন। আহত হয়েছেন অর্ধশতাধিক। তাঁদের অনেকেরই অবস্থা গুরুতর। বড়দিন সামনে রেখে অস্ট্রেলিয়ায়ও সে ধরনের হামলা চালানো হতে পারে বলে তথ্য পেয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ। মেলবোর্ন ও আশপাশের এলাকা তল্লাশি করে গ্রেপ্তারও করা হয়েছে ছয়জনকে। সন্ত্রাসী হামলার আশঙ্কা ভর করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনেও। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও ভীতিকর কিছু ঘটে যায় কি না, সেই দুশ্চিন্তায় আছেন ক্রিকেটপ্রেমীরা। ফলে অনেকেই হয়তো বাতিল করে দিচ্ছেন মাঠে গিয়ে বক্সিং ডে টেস্ট দেখার পরিকল্পনা।

এমসিজি বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। লাখো মানুষ এক সাথে খেলা দেখতে পারেন ওখানে। বড় দিনের ছুটি বলে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচেও সমর্থক হবে খুব। প্রথম দিনে ৬০ হাজার দর্শক আসার কথা। স্টেডিয়ামটি তাই ঝুঁকিপূর্ণ বলেই বিবেচনায়। পুলিশ প্রধান বলেছেন, 'বক্সিং ডে টেস্টও অনেক বড় ইভেন্ট। আমরা নিশ্চিত করতে চাই যে এসব নিয়ে কোনো ঝামেলা না হয়। সতর্কতা হিসেবে সব ব্যবস্থাই নিচ্ছি।'

এ দিকে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বক্সিং ডে টেস্ট ও অন্যান্য ক্রিকেট ম্যাচে যেন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা থাকে, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের নিরাপত্তা-সংক্রান্ত ল। যেকোনো ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারী দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাটা আমাদের প্রধান বিবেচ্য বিষয়।’

নিরাপত্তার ব্যাপারে মেলবোর্ন পুলিশ কর্তৃপক্ষ এর মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলেছেন। তারা এটা নিশ্চিত করেছে যে, বক্সিং ডে টেস্টকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

আপনার মন্তব্য

আলোচিত