ক্রীড়া প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০১৬ ১০:৪৫

‘মোস্তাফিজ খেলবে কিনা নির্ভর করছে তার নিজের উপর’

ছবি: সংগ্রহ

ফিজিও ছাড়পত্র দিয়েছেন। কোচ-অধিনায়ক তাকে পেতে উদগ্রীব। তবে তিনি নিজে কতটা আত্মবিশ্বাসী এই প্রশ্নে আটকে আছে মোস্তাফিজের খেলা না খেলার সিদ্ধান্ত। ম্যাচের আগের দিন অনুশীলন শেষে অধিনায়ক মাশরাফি মুর্তজা মোস্তাফিজের ব্যাপারে পরিষ্কার করলেন টিম ম্যানজম্যান্টের ভাবনা।

মাশরাফি বলেন, "মোস্তার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে তার খেলা না খেলা নির্ভর করছে তার নিজেরই উপর।"

"এরকম পরিস্থিতিতে মূলত প্লেয়ার কল থাকে। ফিজিও ছাড়পত্র দিয়েছেন এখন মোস্তাফিজ নিজে কতটা আত্মবিশ্বাসী সেটা কেবল সে নিজেই বলতে পারবে। সে যদি কোন রকম ট্রাবল ফিল করে তবে সেটা জানাতে হবে।"

সোমবার ম্যাচের দিন সকালের আগে একাদশ নিয়ে তাই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারছেন না কোচ-অধিনায়ক। মোস্তাফিজ যদি শেষ পর্যন্ত না খেলেন তবে অভিষেক হতে পারে ডানহাতি পেসার শুভাশিস রায়ের।  

আপনার মন্তব্য

আলোচিত