২৬ ডিসেম্বর, ২০১৬ ১৩:১২
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানে হেরে গেছে টাইগাররা। আর এদিনই ওয়ানডে ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করলেন বাংলাদেশ দলের ২১ বছর বয়সী তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
সোমবার নিজের ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ব্যাট করতে নামেন আট নম্বরে। ৪৪ বল খেলে পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি।
ক্রাইস্টচার্চে এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ২৬৪ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়।
আপনার মন্তব্য