স্পোর্টস ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৬ ১০:০২

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ শেষ মুশফিকের

প্রথম ওয়ানডেতে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট শেষ করে দিল মুশফিকুর রহিমের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই চোটে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হওয়ায় শঙ্কা আছে  ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া  প্রথম টেস্ট খেলা নিয়েও।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের জায়গায় তাই নিশ্চিতভাবেই অভিষেক হবে নুরুল হাসান সোহানের। সোহান দলের সাথেই থাকায় খেলার জন্য প্রস্তুতই আছেন।

সোমবার প্রথম ওয়ানডেতে ৩৮তম ওভারে দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে মুশফিকের। পরের ওভারে রান নিতে ডাইভ দিতে গিয়ে আবারও পান চোট। পরে মাঠ ছাড়েন ফিজিওর সঙ্গে। দুদিন পর রক্ত জমাট বাধা না কমায় মুশফিক আপাতত মাঠের বাইরে চলে গেলেন। প্রথম ওয়ানডেতে চোট পাওয়ার আগে ৪১ রান করা মুশফিকের ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

আপনার মন্তব্য

আলোচিত