স্পোর্টস ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৬ ১৪:১৯

নিউ জিল্যান্ডে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিরাপদে আছেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ড-বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন সময়ে আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে নিউ জিল্যান্ড। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও কায়কোরা শহরের কাছে রিকটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে নেলসনে অবস্থান করায় নিরাপদে আছেন বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে দক্ষিণ দ্বীপের সেডডোন শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

জিএনএস জানায়, ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার।

তীব্র ওই ভূমিকম্পের পর আরো বেশ কয়েকটি নিম্নমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ৫.৫ মাত্রার ভূমিকম্পের পর ৩.৩ থেকে ৩.৮ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট দলের নিউ জিল্যান্ড সফরের কিছুদিন আগেও ভূমিকম্প আঘাত হেনেছিলো দেশটিতে। তখন সেখানে সুনামি সতর্কতাও জারি করা হয়েছিলো।

আপনার মন্তব্য

আলোচিত