ক্রীড়া প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩৫

ডাবল সেঞ্চুরি করলেন নাসির

নিউ জিল্যান্ড সফর থেকে বাদ পড়ে দারুনভাবে মাঠে জবাব দিলেন নাসির হোসেন। সিলেট বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লীগে প্রথমবারের মত ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব গড়লেন এই অলরাউন্ডার। এর আগে ৪ বার শতক হাঁকালেও এই প্রথম পেলেন দ্বিশতকের স্বাদ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২৪টি চার ও ৩ ছক্কায় ডাবল সেঞ্চুরিতে পৌঁছে আউট হন রংপুরের নাসির। আবু জায়েদের বলে জাকের আলির তালুবন্দি হওয়ার আগে তিনি উইকেটে ছিলেন ৪৯৫ মিনিট। ৩৪৩ বল মোকাবেলা করে ২০১ রানের দুর্দান্ত ইনিংসটি খেলতে নাসির ২৪টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন তিনটি ছক্কা। দ্বিতীয় দিন রংপুর বিভাগ ১৮ রানে তিন উইকেট হারিয়ে বসলে উইকেটে আসেন নাসির হোসেন।

নাসিরের বিশাল ইনিংসের উপর ভর করে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে  রংপুর। নাসির ছাড়াও ৭৮ রান করেছেন সোহরাওয়ার্দি শুভ।

১২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে সিলেট।

 

আপনার মন্তব্য

আলোচিত