১১ জানুয়ারি, ২০১৫ ১১:২৫
না, জর্জ বেইলি নন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে থাকা স্টিভ স্মিথও নন। অধিনায়ক হিসেবে ২০১৫ বিশ্বকাপের জন্য চোটগ্রস্ত মাইকেল ক্লার্কের ওপরই ভরসা রাখছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। অবশ্য ঘরের মাঠের বিশ্বকাপের আগে ফিটনেস টেস্টে উতরে যেতে হবে ৩৩ বছর বয়সী অস্ট্রেলিয়ানকে। যদিও ১৫ জনের চূড়ান্ত দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিনার নাথান লাওনের।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভ স্মিথ, ব্রাড হাডিন (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিশেল মার্শ, জেমস ফকনার, মিশেল জনসন, মিশেল স্টার্ক, জোস হ্যাজলউড, প্যাট কামিন্স ও জাভিয়ের দোহার্টি।
আপনার মন্তব্য