০৩ নভেম্বর, ২০১৭ ২০:৪১
শনিবার বিপিএল-এর প্রথম দিনে দুই ম্যাচে চারটি দল অংশ নেবে। এই চার দলের মধ্যে বাংলাদেশের টি২০ অধিনায়ক সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটসকে এবং ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন- এ তথ্য জানা ছিলো আগেই।
অপর দুই দল সিলেট আর রাজশাহীর অধিনায়ক কে হবেন এ নিয়ে কৌতুহল ছিলো সকলের। দুই দলেই দু’জনকে খেলোয়ার আলোচনায় ছিলেন অধিনায়ক হিসেবে। রাজশাহীতে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আর ওয়েস্ট ইন্ডিজ দলপতি ড্যারেন স্যামি। অপরদিকে সিলেটে আছেন আইকন খেলোয়াড় সাব্বির রহমান ও আরেক তারকা খেলোয়াড় নাসির হোসেন। এই চারজনের মধ্যে কে হচ্ছেন সিলেট আর রাজশাহীর দলপতি- এই প্রশ্ন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জিইয়ে রাখে দুই দল।
অবশেষে সন্ধ্যায় দুই দলই ঘোষণা করে অধিনায়কের নাম। রাজশাহীকে নেতৃত্ব দেবেন দলটির গত আসরের অধিনায়ক ড্যারেন সামি। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মুশফিকুর রহিম। আর সিলেটকে নেতৃত্ব দেবেন নাসির হোসেন। ম্যাচের আগের দিনের আকর্ষন হয়ে থাকলো এই দুই অধিনায়কের নাম ঘোষনাই।
এরআগে সকালে অনুশীলন শেষে রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তৃজা জানালেন, এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের একটি ট্যুর খারাপ গেছে। আশা করি এর প্রভাব এই টুর্নামেন্টে পড়বে না। আর এ ধরণের টুর্ণামেন্টে একেক জায়গা থেকে একেজন আসে। এদের সকলকে নিয়ে টিম কম্বিনেশনটা ঠিক করাই হলো মূল কাজ।
তিনি বলেন, প্রথম টার্গেট থাকবে প্রথমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। এরপর পরবর্তী টার্গেট ঠিক করবো।
আর ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, এবার টুর্নামেন্টে অনেক শক্ত হবে। সব দলই শক্তিশালী। এছাড়া সব দলে একজন বিদেশী খেলোয়াড় এবার বেশি খেলতে পারছে না। বিপিএলের কারণে বাংলাদেশ দলের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন সাকিব।
আর বিকেলে অধিনায়ক হিসেবে নাম ঘোষণার পর নাসির হোসেন বলেন, সিলেটের মাঠে সিলেট প্রথম ম্যাচ খেলবে। ফলে দর্শকদের সমর্থন পাওয়া যাবে। আমরা এই সমর্থন কাজে লাগিয়ে ভালো সূচনা করতে চাই।
আর গত বছরের অপ্রাপ্তি এবার ঘুচাতে চান ওয়ার্ল্ড টি২০ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। গুবছর তাঁর নেতৃত্বে ফাইনালে গিয়ে হেরে গিয়েছিলো রাজশাহী কিংস। এবার আর সে ভুল করতে চান না জানিয়ে তিনি বলেন, এবারের আমাদেও টিমটা খুব ব্যালেন্স। আমরা মাঠে ভালো পরফর্ম করতে পারলে চ্যাম্পিয়ান হওয়া সম্ভব।
আপনার মন্তব্য