০৩ ডিসেম্বর, ২০১৭ ১৩:৪৪
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের সেমিফাইনালে জগন্নাথপুর থানা একাদশকে হারিয়ে ফাইনালে ছাতক থানা একাদশ।
খেলার নির্ধারিত সময়ে উভয় পক্ষ ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকার ২-৪ গোলে জয়ী হয় ছাতক থানা একাদশ।
সুনামগঞ্জ জেলা ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শুরুতে একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকলে ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমনাক্তক হয়ে উঠে জগন্নাথপুর। গোলও আদায় করে একটি। লিড নিয়ে খেলা শেষের দিকে তরী ডুবল ছাতক থানা দলের বিদেশী ফুটবলার চুং বং। ফলে খেলা শেষ হয় ২-২ গোলে। খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের প্রথম শর্ট করার সুযোগ পায় ছাতক। উভয় দল প্রথম দুই শর্ট থেকে গোল আদায় করলেও জগন্নাথপুর আর কোনো গোল আদায় করতে পারেনি। পরবর্তীতে দুই শর্ট থেকে গোল আদায় করে ৪-২ গোলে জয়ী হয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ছাতক থানা একাদশ। আগামীকাল (রোববার) দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল হবে ফাইনালে ছাতক থানা একাদশের। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে সদর থানা একাদশ বনাম দক্ষিণ সুনামগঞ্জ থানা একাদশ।
এমন হার মেনে নেওয়া যায়না বলে খেলা দেখতে আসা জগন্নাথপুর থানা একাদশের দর্শক স্থানীয় সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালি মন্তব্য করেছেন। তিনি খেলোয়াড়দের শেষদিকে দায়িত্বহীনতার কারণে এমন হার হয়েছে বলে দাবী করেন।
আপনার মন্তব্য