১৮ জুন, ২০১৫ ১৪:১৫
বাংলাদেশের একদিনের ক্রিকেটের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৫০তম ম্যাচ খেলতে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান উইকেটকিপার এবং বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আর তাঁর এই একদিনের ক্রিকেটের ক্যারিয়ারের ১৫০ ম্যাচ খেলতে যাচ্ছেন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে।
তবে এই দেড়’শ তম মনে রাখতে চান মুশফিকুর রহিম। তবে দলে যদি লিটন দাসের অভিষেক হয় তাহলে মুশফিকের উইকেটকিপিং করার সম্ভাবনা অনেক কম। তাছাড়া দলে মাহামুদুল্লাহর অনুপস্থিতিতে লিটন দাসের সুযোগ হওয়ার সম্ভাবনা চড়াও দিয়ে উঠেছে। এখন এই নব্য কিপার দলে সুযোগ পাবেন কিনা তা সময়ই বলে দিবে।
মুশফিকুর রহিম ছাড়া বাংলাদেশের আরও চার জন ক্রিকেটার ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে দেড়শ'র কোটা পার করেছে। দলের হয়ে সবচেয়ে বেশি একদিনের ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড় হল মোহাম্মাদ আশরাফুল (১৭৭ ম্যাচ)। তাছাড়া আব্দুর রাজ্জাক ১৫৩ ম্যাচ, মাশরাফি বিন মর্তুজা ১৫১ ম্যাচ এবং সাকিব আল হাসান ১৫০টি একদিনের ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন।
আপনার মন্তব্য