স্পোর্টস ডেস্ক

২১ জুন, ২০১৫ ১৫:২১

প্রথম ওভারেই চমক দেখালেন মুস্তাফিজুর

প্রথম ম্যাচের নায়ক মুস্তাফিজুর রহমান ম্যাচের দ্বিতীয় বলেই নাচিয়ে দিলেন গ্যালারিকে। তার বলে খেলতে গিয়ে ওয়ানডেতে দুই ডাবল সেঞ্চুরির একমাত্র মালিক রোহিত শর্মা ক্যাচ দিয়ে ফিরেছেন। চমৎকার ক্যাচটি নিয়েছেন নাসির। প্রথম ওভারেই বাংলাদেশ পেয়ে যায় সাফল্য। বিরাট একটি উইকেট পান বাঁ হাতি পেসার মুস্তাফিজ। ভারত খায় বড় ধাক্কা। কোনো রান করার আগেই রোহিতের মতো ব্যাটসম্যানকে হারানো তো সহজ কথা নয়! আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজ এবার খেলার শুরুতেই দেশকে এনে দিয়েছেন সাফল্য।

প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের ধাক্কাটা মারাত্মকভাবে লেগেছে ভারতের গায়ে। বিশ্বকাপের পর এই প্রথম ওয়ানডে সিরিজ খেলছে তারা। আর প্রথম ম্যাচে হারের ধাক্কায় দ্বিতীয় ওয়ানডের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে এলো তারা। বাংলাদেশ খেলাচ্ছে তাদের উইনিং কম্বিনেশনকেই। কোনো পরিবর্তন নেই। কিন্তু ভারত কি করল? ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ও দুই পেসার উমেশ যাদব ও মোহিত শর্মাকে একাদশ থেকে বাদ দিয়েছে তারা। একাদশে নেওয়া হয়েছে ব্যাটসম্যান আম্বাতি রাউডু, পেসার ধাওয়াল কুলকার্নি ও স্পিনার অক্ষর প্যাটেলকে।

আপনার মন্তব্য

আলোচিত