স্পোর্টস ডেস্ক

২১ জুন, ২০১৫ ১৭:৩৭

ভারতের ব্যাটিংয়ে ফের টাইগার মুস্তাফিজের আঘাত

আবারো মুস্তাফিজের আঘাত। এবারে টাইগারদের বোলিং চমকের শিকারে সাজঘরে ফেরত গেলেন সুরেশ রায়না। মুস্তাফিজের লাফিয়ে উঠা বলে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে ব্যক্তিগত ৩৪ রান করে আউট হন রায়না।

সিরিজে টিকে থাকতে হলে জয় ভিন্ন কোনো পথ নেই ভারতের। আর সিরিজ নিজেদের করে রাখতে জয় চাই টাইগারদের। রোমাঞ্চ ছড়ানো এ ম্যাচে ভারতের উইকেট তুলে নেওয়ার চেষ্টা করছে স্বাগতিক বোলাররা। দলীয় ১৬৩ রানের মধ্যে ভারতের টপঅর্ডারের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছে মুস্তাফিজ, রুবেল আর নাসির।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো দশ ওভারের বোলিং কোটা পূর্ণ করে ৩৩ রান খরচ করে দুটি উইকেট তুলে নিয়েছেন নাসির।

এ রিপোর্ট লেখা অবধি ভারতের সংগ্রহ ৩৫.৩ ওভার শেষে ৫ উইকেটে ১৬৩ রান। মহেন্দ্র সিং ধোনি ৪৪ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টাইগারদের বোলিং সূচনা করতে আসেন টাইগারদের বোলিং চমক মুস্তাফিজুর রহমান। আর ভারতের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।

আগের দিন কাউন্টার অ্যাটাকের তত্ত্ব দিয়ে ম্যাচে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমানের বলে পয়েন্টে দাঁড়ানো সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। প্রথম ওয়ানডেতেও রোহিত মুস্তাফিজের বলে দিশেহারা হয়ে সাজঘরে ফেরত গিয়েছিলেন।

সফরকারীরা রোহিত শর্মার উইকেটটি হারিয়ে বেশ সতর্ক থেকে ব্যাট করে চলছিল। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে অবশেষে নাসিরের বলে পরাস্ত হয়ে সাজঘরের পথ ধরেন কোহলি। নাসিরের বলে এলবির ফাঁদে পড়ার আগে কোহলি করেন ২৩ রান। আউট হওয়ার আগে কোহলি-ধাওয়ান ৭৪ রানের জুটি গড়েন।

নাসিরের বলে উইকেটরক্ষক লিটন দাশের গ্লাভসবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশের গলার কাঁটা হয়ে থাকা শিখর ধাওয়ান (৫৩)। আউট হওয়ার আগে তিনি ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধশতকের দেখা পান। এরপর ব্যাটিংয়ে নেমে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন আম্বাতি রাইডু। রুবেল হোসেনের বলে নাসিরের ক্যাচে পরিণত হন এই ডানহাতি ব্যাটসম্যান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। প্রথম ওয়ানডের দলটিই রেখে দিয়েছেন নির্বাচকরা। তবে, ভারতের একাদশ থেকে ছিটকে পড়েছেন আজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মা। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আম্বাতি রাইডু, আকসার প্যাটেল ও ধাওয়াল কুলকার্নি।

প্রথম ওয়ানডেতে সফরকারীদের ৭৯ রানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের বাংলাদেশ। প্রতিপক্ষ ভারতকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

ওয়ানডেতে ৩০ বারের মোকাবেলায় ভারতকে হারানো গেছে মাত্র চারবার। এর আগেও দ্বি-পক্ষীয় ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ১৫ রানে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগায় টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। তবে, বদলে যাওয়া টাইগারদের এবারের প্রসঙ্গটি ভিন্ন

আপনার মন্তব্য

আলোচিত