স্পোর্টস ডেস্ক

২১ জুন, ২০১৫ ১৮:১৫

মুস্তাফিজেই বিধ্বস্ত ভারত

বাংলাদেশ দলের বোলিং বিস্ময় কে? এই মুহূর্তে যদি আপনাকে এমন প্রশ্ন করা হয় চোখ বন্ধ করেই এই উত্তরটি দিয়ে দিতে পারবেন। কারণ চোখের সামনে যে নামটি ফুটে আছে সেই আর কেউ নয় তরুণ পেসার মুস্তাফিজুর!

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন সাতক্ষীরার এ তরুণ। ঠিক পরের ওয়ানডেতে এরই মধ্যে ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং তোপে ১৭৫ রানে ৭ উইকেট খুইয়েছে ভারত।

বৃষ্টির কারনে খেলা বন্ধ রয়েছে। এখনো দুই বল বাকি রয়েছে মোস্তাফিজের। বাংলাদেশের এই তরুণ পেসারকে যেনো কিছুতেই সামলাতে পারছে না ভারত। প্রথম ম্যােচর মতো ২য় ম্যাচেও যথারীতি দুর্ভেধ্য মোস্তাফিজ।

পাওয়ার প্লেতে বল করতে এসে মুস্তাফিজ পরপর দুই বলে ফিরিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর অক্ষর প্যাটেলকে। তাঁর আগে ফেরান সুরেশ রায়নাকে। ধোনিকে দারুণ একটা স্লোয়ারে বোকা বানান তিনি। অক্ষরকে করেন ইনকার্টারে এলবি। আগের দিনের ধাক্কা খেলেও ধোনির উইকেটটি নেওয়া হয়নি। আজ তাঁর উইকেট নিয়ে আকাশেই উড়লেন এই তরুণ-তুর্কি।

মুস্তাফিজের স্বপ্নের স্পেলে তৃতীয় উইকেটটি রবিচন্দ্রন অশ্বিনের। তাঁকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি।

দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে সাব্বির রহমানের ক্যাচে পরিণত করে ফিরিয়েছিলেন মুস্তাফিজ। এরপর দিনের নায়ক নাসির হোসেন। ভয়ংকর হয়ে ওঠা বিরাট কোহলি আর শিখর ধাওয়ানের জুটি ভাঙেন তিনি। এলবির ফাঁদে ফেলেন বিরাট কোহলিকে। তাঁর সংগ্রহ ছিল২৩ রান।
শিখর ধাওয়ানকেও ৫৩ রানে ফেরান ওই নাসির। নাসির আজ ১০ ওভার বল করে দিয়েছেন মাত্র ৩৩ রান। অসাধারণ বোলিংয়ে ভারতের ওপর চাপটা তৈরি করেছেন আসলে তিনিই।

আম্বাতি রাইডু ​ফিরেছেন রুবেলের বলে।
এই মুহূর্তে উইকেটে আছের রবীন্দ্র জাদেজা। তিনি অবশ্য ১৯ রানে। ভারতীয় স্কোরকে সন্তোষজনক পর্যায়ে নিতে এই মুহূর্তে মূল ভরসা তিনিই।

৪৩.৫ ওভারে ভারতের স্কোর ১৯৬ হতেই বৃষ্টি এসে অবশ্য বন্ধ করেছে খেলা।

আপনার মন্তব্য

আলোচিত