নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০১৫ ১৮:২৯

বিশ্ব রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, আবির্ভাবে ওয়ানডে ইতিহাসের সেরা সাফল্য

 জীবনের প্রথম ম্যাচে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেট নিয়ে অসাধারণ একটি রেকর্ডে জিম্বাবুয়ের ব্রায়ান ভেট্টোরির পাশে বসেছেন মুস্তাফিজুর রহমান। জীবনের প্রথম ২ ম্যাচে কেবল এই দুই বাঁহাতি পেসারেরই আছে ৫ উইকেট নেয়ার অনন্য সাফল্য।

তবে ২০১১ সালে ব্রায়ান ভেট্টরি খারাপ সময়ের মধ্যে থাকা বাংলাদেশের বিপক্ষে এমন কীর্তি গড়েছিলেন। সেক্ষেত্রে মুস্তাফিজের অর্জন অনেক এগিয়ে থাকবে নিঃসন্দেহে।

বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের খ্যাতি পাওয়া অভিজ্ঞ ভারতীয় দলের বিপক্ষে টানা ২ ম্যাচে ৫ উইকেট করে সংগ্রহ করার রঙ্গিন পোশাকে মুস্তাফিজই পৃথিবীর মধ্যে সেরা সাফল্য নিয়ে একদিনের ক্রিকেটে আবির্ভূত হলেন।

বৃষ্টির কারনে খেলা থামার আগে আগের ম্যাচে ৫০ রানে ৫ উইকেট নেয়া মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৯.৫-০-৪৩-৫! বৃষ্টির পর খেলা শুরু হতেই জাদেজাকে বোল্ড করে ৬ উইকেট লাভ করেন তিনি। ইতিহাসে ২ ম্যাচে ১১ উইকেট নেয়ার নজির নেই আর কারও।

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে যাওয়া ভারতকে প্রথম ওয়ানডের মতো বিষাক্ত ডেলিভারিতে কোপাকাত করেছেন ১৯ বছরের তরুণ। বৃষ্টির কারনে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ৪৫তম
ওভারে অলআউট হবার আগে ঠিক ২০০ রান করে ভারত।

প্রথম ওয়ানডেতে ধোনীর ধাক্কা খেয়েছিলেন দ্বিতীয় ওয়ানডেতে সেই ধোনীকেও কাটারে বোকা বানিয়েছেন তিনি, তার পরের বলেই আস্কার প্যাটেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে প্রথম ম্যাচের মত জাগিয়েছিলেন হ্যাট্টিকের সম্ভবনা।

এর আগে খেলার প্রথম ওভারের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে উইকেট পান তিনি। দ্বিতীয় স্পেলে ফিরেই রায়নাকে আউট করে কার্যকর ব্রেক থ্রো এনে দেয়ার পর তো তাঁর বোলিং বিষেই নীল হয়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

আপনার মন্তব্য

আলোচিত