সিলেটটুডে ডেস্ক

২৬ জুন, ২০১৫ ২২:৫৩

আনুশকার জন্য বাংলাদেশ থেকে জামদানি নিয়ে গেলেন কোহলি

ঢাকা ত্যাগের আগ মুহূর্তে আনুশকার জন্য জামদানি শাড়ি কিনে নিয়ে গেলেন বিরাট কোহলি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বাংলাদেশের বিপক্ষে সিরিজে খুব একটা ভালো করতে পারেননি বিরাট। তিন ম্যাচ মিলে তার রান মাত্র ৪৯। তাই বলে প্রেমিকার আবদার ভুলে যাবেন- এমন পুরুষ নন তিনি। তাই বাংলাদেশ থেকে দেশে ফেরার পথে প্রেমিকা আনুশকার জন্য জামদানি শাড়ি কিনে নেন।

জানা যায়, ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থান কালেই মোট সাতটি জামদানি শাড়ি কেনেন বিরাট কোহলি। তার দেখাদেখি অন্য ক্রিকেটাররাও প্রিয়জনদের জন্য জামদানি শাড়ি নিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত