২৮ জুন, ২০১৫ ১৪:১৬
বাংলার অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এ বাংলাদেশের কোন প্রতিনিধি নেই এখন। ধারাবাহিক পারফর্ম করেও মুশফিকুরের ঠিকানা হয়নি আইপিএলে। তামিম, রাজ্জাক, আশরাফুল, মাশরাফিদের জন্য আইপিএলএ সুযোগ বড় কোন সুখবর বয়ে আনেনি ইতোপূর্বে। তবে আইপিএল’র পরবর্তী আসরে বেশ ক’জন ক্রিকেটারকে দেখা যেতে পারে, এমনটাই ধারণা করছেন ভারত ক্রিকেট দলের লিয়াজোঁ হাসানুজ্জামান।
আইপিএল’র পরবর্তী আসরে লেট অর্ডার সাব্বির রহমান রুম্মান, টপ অর্ডার সৌম্য সরকারের নিলামে ওঠার সম্ভাবনা প্রবল, পাশাপাশি অভিষিক্ত ২ ক্রিকেটার পেস বিস্ময় মুস্তাফিজুর এবং লিটন দাসেরও আইপিএলএ খেলার সম্ভাবনা দেখছেন এই সাবেক ক্রিকেটার। এই চার ক্রিকেটারের প্রতি ভারত ক্রিকেটারদের আগ্রহ দেখে এমনটাই ধারণা পোষণ করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান বলেন, ‘আমি নিজেই জানতে চেয়েছিলাম, আইপিএলএ আমাদের কোন ক্রিকেটারের ভবিষ্যতে খেলার সম্ভাবনা আছে?
উত্তরে সুরেশ রায়না কি বলেছেন জানেন, একজন কেন, বেশ ক’জনের খেলার সম্ভাবনা আছে। বিশেষ করে রুম্মান এবং সৌম্য’র ব্যাপারে আগ্রহ ওদের ভীষণ। লিটন দাস, মুস্তাফিজুরের নামও বলেছে। ভারতের বিপক্ষে রুম্মানের ৩ ম্যাচে ১০৬ রান (গড় ৫৩.০০) কিংবা সৌম্য’র ১২৮ রান (গড় ৪২.৬৬) শুধু আকৃষ্ট করেনি ভারত ক্রিকেটারদের। তাদের আগ্রাসী ব্যাটিং, স্ট্রাইক রেট (রুম্মানের ১০০.৯৫, সৌম্য’র ১০৫.৭৮) মনে ধরেছে ভারত ক্রিকেটারদের।
চেন্নাই সুপার কিংস এর ঘরের ছেলে হয়ে যাওয়া সুরেশ রায়না ঢাকা ছেড়ে যাওয়ার আগে দিয়েছেন কথা হাসানুজ্জামানকে, ‘বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলএ ভাল করবে, বিশেষ করে এই চার ক্রিকেটারের নাম চেন্নাই সুপার কিংস এর ফ্রাঞ্চাইজিকে বলবে বলে আমাকে কথা দিয়েছে রায়না। বলেছে, বাংলাদেশের এই চার ক্রিকেটার এখন বিশ্বের যে কোন লীগে খেলার দাবি করতে পারে।’
আপনার মন্তব্য