স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই, ২০১৫ ১২:৩৬

একসাথে ঈদের নামাজ আদায় করলেন মুশফিক ও আমলা

ফাইল ছবি

একসাথে ঈদের নামাজ আদায় করলেন মুশফিকুর রহিম ও হাসিম আমলা। শনিবার দামপাড়া পুলিশ লাইন মসজিদে এক কাতারে দাঁড়িয়ে ঈদের জামাত পড়েছেন এই দুজন।

মুশফিক-আমলার সঙ্গে নামাজ পড়েন মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলাম। এছাড়াও একই সংগে নামাজ আদায় করেন বিসিবি ও দক্ষিণ আফ্রিকা দলের কয়েকজন কর্মকর্তা।

ওয়ানডে সিরিজ শেষ ঈদের জন্য দুই দিনের ছুটি পেয়েছেন স্বাগতিক ক্রিকেটাররা। খেলোয়ারদের অনেকেই ছুটি কাটাতে চট্টগ্রাম ছাড়লেও হোটেলেই রয়ে গেছেন মুশফিকসহ স্বাগতিকদের ছয় ক্রিকেটার।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ। এবার পালা মুশফিকের। টেস্টে সাফল্য এনে দিতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিনে চাইবেন তিনি। এর জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেন হাশিম আমলা। 

আগামী মঙ্গলবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

আপনার মন্তব্য

আলোচিত