সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই, ২০১৫ ০৯:২১

ঢাকা টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টের বৃষ্টির কবলে পড়ায় কোন ফল আসেনি বলে এ ম্যাচটির মাধ্যমে সিরিজের নিষ্পত্তি হবে।

একটি পরিবর্তন আছে বাংলাদেশ দলে। তাইজুল ইসলাম বাদ পড়েছেন। তার জায়গায় দলে নেয়া হয়েছে অল রাউন্ডার নাসির হোসেনকে। প্রোটিয়ার বাদ দিয়েছে তাদের নিয়মিত উইকেট কিপার কুইন্টন ডি কককে। তার জায়গায় উইকেট সামলাবেন ডেন ভিলাস। এটি তার অভিষেক ম্যাচ।  

ওয়ানডে সিরিজ হারের পর বিপদে পড়া প্রোটিয়ারা চট্টগ্রাম টেস্টেও মাত্র ২৪৮ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল। আমলা বাহিনীর প্রথম ইনিংসের জবাবে ৭৮ রানের লিড নেয় বাংলাদেশ।
তবে, বৃষ্টির কারণে শেষ দুইদিন কোনো বল মাঠে না গড়ালে এগিয়ে থেকেও ড্র মেনে নিতে হয় মুশফিক বাহিনীকে।

বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাশ, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: হাশিম আমলা, টি বাভুমা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, হারমার, হেনড্রিকস, মরনে মরকেল, ফ্যাঙ্গিসো, ফিল্যান্ডার, রাবাদা, ডেল স্টেইন, ভ্যান জিল ও ড্যান ভিলাস।

আপনার মন্তব্য

আলোচিত