০২ সেপ্টেম্বর, ২০১৫ ১২:২২
আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) উদ্যোগে ঢাকায় শুরু হলো শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে পাঁচ জাতির আন্তর্জাতিক আইসিআরপি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ম্যাচে অংশ নিচ্ছেন স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড।
বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে।
শারীরিক প্রতিবন্ধীরাও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন সেই বার্তা সারাবিশ্বের কাছে পৌঁছে দিতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এ টুর্নামেন্টের আয়োজন করেছে। এতে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে বৃষ্টির কারণে খেলা এখনও শুরু হয়নি।
প্রধানমন্ত্রী ছাড়া টুর্নামেন্টের এ উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান প্রমুখ।
আপনার মন্তব্য