১৫ সেপ্টেম্বর, ২০১৫ ০৯:৫৫
সিলেট ব্যাডমিন্টন একাডেমির ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপ-২০১৫ এর সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স হলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সিলেট ব্যাডমিন্টন একাডেমীর পরিচালক শিব্বির আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক ফয়সল আহমদ মুন্নার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব সাবির আহমদ রলেক, এসপি প্রোপার্টিজের পরিচালক একেএম নজরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল হাকিম, সাংবাদিক মোসাদ্দক হোসেন সাজুল, তারেক আহমদ চৌধুরী, সমাজকর্মী মকসুদ আহমদ, সিলেট বিভাগীয় ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, রোকসানা আহমদ, নাজিয়া শারমিন জেনি।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম বলেন- ক্রীড়াক্ষেত্রে সিলেটের পরিচিতি অত্যন্ত সম্মানজনক। খেলাধুলায় সিলেট এখন অনেক অগ্রসর। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে পরিচিতি লাভ করছে। খেলাধুলার প্রতি আগ্রহকে অব্যাহত রাখতে সন্তানদের প্রতি সকল অভিভাবকদের আন্তরিক হতে হবে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কারিশমা ষ্টারস, রানার আপ হয় রোলেক ফাইটার্স।
আপনার মন্তব্য