স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৫ ১০:২৯

বার্সাই শীর্ষে

মাত্র একদিন শীর্ষস্থান ধরে রেখেতে পেরেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। একদিন পরই আবারও শীর্ষস্থানে ওঠে এলো মেসি-নেইমার-সুয়ারেজের বার্সালোনা।

লুইস সুয়ারেজ ও লিওলেন মেসির গোলে ভ্যালেন্সিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরো সুসংহত করেছে বার্সেলোনা।

বার্সার জার্সিতে মেসির ৪০০তম গোলটি এসেছে অনেকটা নাটুকে কায়দায়। নেইমারের বাড়িয়ে দেওয়া বল অর্ধেক মাঠ থেকে একাই টেনে নিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। সামনে তখন কেবল ভ্যালেন্সিয়া গোলরক্ষক ডিয়েগো আলভেজ। মেসির চিপ ঠেকিয়ে দিলেন তিনি। কিন্তু বল গ্লাভসে রাখতে পারলেন না। ফিরতি বলে জালে বল জড়িয়ে দেন মেসি। যোগ করা সময়ের গোলে মৌসুমের ৩৫তম কোটায় এখন তিনি। আর ৩৮ গোল নিয়ে শীর্ষে রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো।

মেসি ম্যাচের ২০ মিনিটে হেডে থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। ৪১ মিনিটে তার ডান পায়ে শট পোস্টের জালে বাতাস দিয়ে পেরিয়ে গেছে। ৫৫ মিনিটে ভলি করার সময় নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ৬৪ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত এসেছে। এর আগে ম্যাচের প্রথম মিনিটেই মেসির ডিফেন্স চেরা পাসে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। লা লিগার চলতি মৌসুমে এটি তার ১১তম গোল। আর শেষ ১৬ ম্যাচে ১৪তম।

এরপর ভ্যালেন্সিয়া কয়েকটি আক্রমণ গড়ে। ২২ মিনিটের মধ্যেই লক্ষ্যে চারটি শট নিয়েছে দলটি। ৯ মিনিটে ফরোয়ার্ড রদ্রিগোকে বক্সে ফাউল করায় পেনাল্টিও পায় ভ্যালেন্সিয়া। সেই পেনাল্টি ঠেকিয়ে বার্সা গোলরক্ষক ক্লোদিও ব্রাভো হিরো বনে যান। এছাড়া ম্যাচের ৩৩ মিনিটে ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড পাকোর একটি শট পোস্টে লেগে ফেরত আসে। ৭৫ মিনিটে ব্রাভোই আবারো রদ্রিগোর শট বাঁ-দিকে ঝাঁপিয়ে পরে বার্সার তিন পয়েন্ট নিশ্চিত করেন। ৮৮ মিনিটে সুযোগ হারায় বার্সেলোনাও। পেদ্রোর জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

এই জয়ে ৩২ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বার্সা। এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৭৩।

আপনার মন্তব্য

আলোচিত