শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

১৮ মে, ২০২০ ০০:০৩

শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় পৌর কর্মচারী ফরিদ গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় পৌরসভার কর্মচারী ফরিদ মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এস আই কমলা কান্ত দাশের নেতৃত্বে একদল পুলিশ রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁদাবাজির মামলার আসামি শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশল অধিদপ্তরের মাস্টার রোলের কর্মচারী ফরিদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ফরিদ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার কুতুবের চক গ্রামের সানু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোজ্জামেল হোসেন।

উল্লেখ্য গত ৩১ মার্চ শায়েস্তাগঞ্জ এগ্রো ফার্মের মালিক সৌরভের পাল চৌধুরীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার উপর হামলা করেন ফরিদ, প্রসেনজিৎ,অপুসহ একদল যুবক। এতে সৌরভ পাল চৌধুরী গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এর পরের দিন সৌরভের পালের বড় ভাই সৌমেন পাল চৌধুরী বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব, শ্রমিকলীগ নেতা অপু দত্ত, ফরিদ মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত