মাধবপুর প্রতিনিধি

১৮ মে, ২০২০ ০১:০২

মাধবপুরে আরো একজনের করোনা শনাক্ত

হবিগঞ্জের মাধবপুরে আরো ১ যুবকের করোনা শনাক্ত হয়েছে। রবিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসা যুবকটি মাধবপুর পৌর এলাকার গঙ্গানগরের বাসিন্দা। ৩০ বছর বয়স্ক ওই যুবকটি ঢাকার গোপীবাগে নরসুন্দরের পেশায় নিয়োজিত ছিলেন।

গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে প্রেরণ করা হলে রবিবার রাতে রিপাার্ট পজিটিভ আসে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন জানিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত যুবককে হবিগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত