গোলাপগঞ্জ প্রতিনিধি

১৮ মে, ২০২০ ২০:৩৬

লকডাউন অমান্য করায় গোলাপগঞ্জে ২৫টি গাড়ি আটক, ১০টি মামলা

সিলেটের গোলাপগঞ্জে ট্রাফিক পুলিশের অভিযানে ২৫টি গাড়ি আটক ও ১০টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) গোলাপগঞ্জ মডেল থানার সামনে ও পৌর এলাকার আশেপাশে দিনব্যাপী অভিযান চালিয়ে এ গাড়িগুলো আটক করা হয়।

আটককৃত গাড়ির মধ্যে রয়েছে- ২৪ টি সিএনজি অটোরিকশা ও একটি টেম্পু।

গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) দেলওয়ার হোসেন জানান, করোনা ভাইরাসে গোলাপগঞ্জ পৌরসভাকে লকডাউন করা হয়েছে। এই লকডাউন অমান্য করে গাড়িগুলো পৌর শহরে আসলে আমরা অভিযান চালিয়ে ২৪ টি অবৈধ সিএনজি অটোরিকশা ও ১টি টেম্পু গাড়ি আটক করা হয়। এছাড়াও ১০ টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত