তাহিরপুর প্রতিনিধি

১৮ মে, ২০২০ ২০:৪০

টাঙ্গুয়ার হাওরে প্লাস্টিকের চাই জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে দু শতাধিক প্লাস্টিকের চাই জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি। এসময় কাউকে আটক করা সম্ভব হয় নি।

সোমবার (১৮ মে) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নেতৃত্বে অভিযানে চালিয়ে এসব প্লাস্টিকের চাই জব্দ করা হয়।

জানা যায়, টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহলে দুর্বৃত্তরা সোমবার প্লাস্টিকের চাই দিয়ে মাছ লুট করতে নামার খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি অভিযানে নামেন। এ খবর পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় দু শতাধিক প্লাস্টিকের চাই উদ্ধার করেন তিনি। পরে উদ্ধারকৃত প্লাস্টিকের চাইগুলো হাওরেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে সাথে ছিলেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত