২০ মে, ২০২০ ০১:১৩
সিলেটের বিশ্বনাথে ক্রমইে দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা। মঙ্গলবার (১৯মে) বিশ্বনাথে আরও সাত পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দু’জন এসআই, একজন এটিএসআই ও চারজন কনস্টেবল রয়েছেন।
এ নিয়ে বিশ্বনাথ থানার ৫জন এসআই, ২জন এএসআই, একজন টিএসআই এবং ১২জন কনস্টেবলসহ মোট ২০ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ বিশ্বনাথের মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৫ জনে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বাথ থানার ওসি শামীম মুসা। তিনি বলেন, বিশ্বনাথ থানা পুলিশের দুই এসআই, এক এটিএসআই ও চার কনস্টেবলসহ আরও ৭পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে তাকে এমন ফলাফল জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আর এনিয়ে বিশ্বনাথ থানার ২০ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।
আপনার মন্তব্য